ওসমানীনগর প্রতিনিধি:

শিক্ষামন্ত্রী ডা: দিপু মনি ও বৃটেনের ওয়েলস অঙ্গরাজ্যের প্রধান বিচারপতি জুলিয়ান এফ. ডব্লিউ. ফিলিপ্স আজ সোমবার ওসমানীনগর আসছেন।

বেলা সোয়া ১২টায় ওসমসানীনগর উপজেলার দয়মীরস্থ মাহরা কমিউনিটি সেন্টারে ন্যাশনওয়াইড এসোসিয়েশন ফর ইনট্রিগ্রেটেড ডেবলাপমেন্ট (নেইড) ইউকে আয়োজিত গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডা; দিপু মনি এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বৃটেনের ওয়েলস অঙ্গরাজ্যের প্রধান বিচারপতি ও ফিনল্যান্ডের অনারারী কাউন্সেল জুলিয়ান এফ. ডব্লিউ. ফিলিপ্স ।

নেইড’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আনোয়ার আলী সংশ্লিষ্ট সকলকে দুপুর ১২টার আগে অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *