সিলেটে মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির বইসহ একটি পিকআপ জ’ব্দ করেছে কোতোয়ালি থা’নাপু’লিশ। শনিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর কাজিরাবাজার এলাকা থেকে এই পিকআপ ও বইগুলো জ’ব্দ করা হয়। এ সময় সরকারি বই বিক্রির সঙ্গে জ’ড়িত একজন ও পিকআপ চালককে আ’ট’ক করেছে পু’লিশ।

বই বিক্রির সঙ্গে জ’ড়িত আ’ট’ক ব্যক্তির নাম আনোয়ার হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) মোহাম্ম’দ আলী মাহমুদ।

তিনি জানান, মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির পিকআপ ভর্তি বেশ কিছু বই গোয়াইনঘাট থেকে চু’রি করে নিয়ে এসে কাজিরবাজারে ভাঙাড়ির দোকানে বিক্রি হচ্ছে- এমন খবর পেয়ে আম’রা অ’ভিযান চালিয়ে বইগুলো জ’ব্দ করি এবং আনোয়ার হোসেন ও পিকআপ চালককে আ’ট’ক করি। এ বিষয়ে জে’লা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে একটি সূত্র জানিয়েছে- গোয়াইনঘাট উপজে’লা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের নৈশপ্রহরী শাহাব উদ্দিন গোডাউন থেকে বইগুলো বিক্রি করে দিয়েছিলেন। শনিবার সকালে এসব বইয়ের খোঁজ করা হলে ওই নৈশপ্রহরীকে জিজ্ঞাসা করলে প্রথমে তিনি অস্বীকার করেন। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শাহাব উদ্দিন বলেন- ব’ন্যার পানিতে ভিজে যাওয়া কিছু বই তিনি বিক্রি করে দিয়েছেন।

এ ঘটনায় জে’লা শিক্ষা কার্যালয় থেকে তিন সদস্যের একটি ত’দন্ত কমিটি গঠন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *