হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় টয়লেট নির্মাণ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জের ধরে সংঘর্ষে টেঁটাবিদ্ধ আহত এক ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

গতকাল(২২মে) সোমবার সন্ধ্যায় দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ হয়।

মঙ্গলবার দুপুরে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জনদে গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে জানান, নিহত মঈনুল হোসেন(২২) বানিয়াচং উপজেলার টুপিয়াজুরী গ্রামের নূর ইসলামের ছেলে।

পুলিশ জানায়, রাস্তার ওপরে টয়লেট নির্মাণকে কেন্দ্র করে মঈনুলের সঙ্গে তার আপন ভাই তাজুল হোসেনের বিরোধ ছিল।
সোমবার সন্ধ্যায় ফুটবল খেলা নিয়ে ফের তাদের মধ্যে বাগ-বিতণ্ডা হয়।

এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে মঈনুলের বুকে টেঁটা(দেশীয় অস্ত্র) বিদ্ধ হয়।

আহত অবস্থায় তাকে প্রথমে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।মঙ্গলবার ভোরে সেখানে তার মৃত্যু হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *