নিউ ইয়র্কের বাংলাদেশি অধুষ্যিত অ্যাস্টোরিয়া এলাকার একটি বাংলাদেশি মালিকানাধীন রেস্তোঁরায় অতর্কিত ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় শনিবার (৩ জুন) দুপুরে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় একজন কর্মচারি গুলিবিদ্ধ হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।
অ্যাস্টোরিয়ার ৩৬ এভিনিউতে অবস্থিত বৈশাখী নামের রেস্তোঁরায় সাব্বির নামে ঐ কর্মচারি তখন কর্মরত ছিলেন। দুর্বৃত্তরা অতর্কিত রেস্তোঁরায় ঢুকে তার পায়ে গুলি চালায় বলে জানা গেছে। তবে এখনও প্রকৃত ঘটনা জানা যায়নি। ঘটনার তদন্ত জন্য নিউ ইয়র্ক সিটি পুলিশ এলাকাটিকে ঘিরে রেখেছে। সিসিটিভি ক্যামেরায় পরীক্ষা-নিরীক্ষা চলছে। এই উক্ত ঘটনায় অ্যাস্টোরিয়া এলাকার প্রবাসী বাংলাদেশিদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *