“প্লাস্টিক দূষণ সমাধানে-সামিল হই সকলে, সবাই মিলে করি পণ্য বন্ধ হবে প্লাস্টিক দূষণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশজুড়ে ‘বিশ্ব পরিবেশ দিবস-২০২৩’ পালিত হচ্ছে। মৌলভীবাজারেও বিশ্ব পরিবেশ দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় মৌলভীবাজার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ আয়োজনে এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন গিয়ে শেষ হয়।

র‌্যালিতে সরকারি বেসরকারি কর্মকর্তা, কর্মচারী ও স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ড. উর্মি বিনতে সালাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মল্লিকা দে, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাঈদুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ শাহীনা আক্তার, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঊর্মি রায়, শামীমা আফরোজ মারলিজ, মোছাঃ মলি আক্তার, মোঃ বেলায়েত হোসেন, ফয়সাল মাহমুদ ফুয়াদ, শারমিন সুলতানা প্রমুখ। আলোচনা সভার শেষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *