ডিজিটাল সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের নতুন সদস্য আহবান করা হয়েছে।
শনিবার (১০ জুন) রাতে ক্লাব সভাপতি মুহিত চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলামের সঞ্চালনায় প্রেসক্লাবের ড.রাগীব আলী মিলনতায়নে কার্যকরী পরিষদের এক সভায় এ সিদ্বান্ত গৃহীত হয়।

নিবন্ধিত নিউজ পোর্টাল, প্রিন্ট পত্রিকার নিবন্ধিত অনলাইন ভার্সন, নিবন্ধিত আইপি টিভি এবং স্যাটেলাইট টিভি ,নিবন্ধিত নিউজ পোর্টালে মোবাইল সাংবাদিকতায় কর্মরত যে কেউ সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারবেন।

১২ জুন  থেকে আগামী ১০ জুলাই পর্যন্ত সদস্য ফরম ক্লাব থেকে সংগ্রহ ও জমা দেওয়া যাবে। প্রতিদিন বিকাল ৩ ঘটিকা থেকে রাত ৯ ঘটিকা পর্যন্ত সিলেট মধুবন মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত ক্লাবের কার্যালয় থেকে তিনশত টাকা জমা দিয়ে ফরম সংগ্রহ করা যাবে।

সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সহ সভাপতি গোলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মবরুর আহমদ সাজু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু, কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *