সুনামগঞ্জের শাল্লা উপজেলায় স্রোতে পড়ে মাসহ দুই শিশু সন্তানসহ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাল্লা সরকারি কলেজসংলগ্ন সেতুর নিচে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় শাল্লা সরকারি কলেজের পাশের সেতুর নিচ দিয়ে বাহারা ইউনিয়ন থেকে সড়ক পথে শাল্লা সদরে আসছিলেন মা ও তার দুই সন্তান। এ সময় সেতু নিচে ভাঙ্গা অংশ পারাপারের সময় ঢলের স্রোতে ভেসে যান দুই সন্তানসহ মা। নিখোঁজ মা ও সন্তানদের উদ্ধারে কাজ করছে প্রশাসন। এখনও তাদের পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে নিখোঁজ মহিলা বাহারা ইউনিয়নের কোনো গ্রামের হবে।

শাল্লা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব বলেন, নিখোঁজ হওয়া ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী স্থানীয়ভাবে উদ্ধার কাজ চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *