নবীগঞ্জ উপজেলায় একটি বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সুমন মিয়া (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।   মঙ্গলবার (২৭ জুন)বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আউশকান্দি ইউনিয়নের মজলিসপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাভার্ডভ্যান চালক সুমন মিয়া ফেনী জেলার বাসিন্দা। পুলিশ জানায়- বিকেলে ঢাকা থেকে সিলেটগামী একটি রিয়েল কোচ পরিবহনের বাস মজলিসপুর নামকস্থানে পৌছামাত্রই বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যান চালকসহ বাসের ২০ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কাভার্ডভ্যান চালক সুমন মিয়া মারা যান। দুর্ঘটনার পর ১ ঘন্টা মহাসড়কের যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশের সহযোগিতা যানচলাচল স্বাভাবিক হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরীমল চন্দ্র দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। অন্যান্য আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *