ঈদুল আজহার আগের দিন থেকে বৃষ্টি হয়েছে সিলেটে আজ শনিবার ( ১ জুলাই) তা অব্যাহত আছে। বৈরি আবহাওয়ার কারণে পর্যটনস্পটগুলোতে অন্য বছরের তুলনায় পর্যটকদের আনাগোনা কিছুটা কম থাকলেও রীতিমত ভিড় লেগে আছে কয়েকটি স্থানে। বিশেষ করে শাহজালালের মাজার, ‘সাদা পাথর’, জাফলং, বিছনাকান্দি ইত্যাদি এলাকায়।
সবচেয়ে বেশি পর্যটক এবার দেখা যাচ্ছে ‘সাদা পাথর’ এলাকায়।
ধলাই নদীর বুকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা পাথরের বিছানা আর ভারত থেকে নেমে আসা ঝর্ণার পানির তীব্র স্রোত দেখতে হাজার হাজার পর্যটক ভিড় জমান সেখানে।

সীমান্তবর্তী কোম্পানিগঞ্জে অবস্থিত ভোলাগঞ্জ দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারির অঞ্চল। ভোলাগঞ্জ সীমান্তে প্রাকৃতিক দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড়। সেই পাহাড় থেকে নেমে আসা ঝর্ণাধারা একদিকে ধলাই নদীর পানির যোগানদাতা অন্যদিকে এই পানি প্রবাহই ভোলাগঞ্জের রূপের উৎস। সবুজ পাহাড়, মেঘের হাতছানি আর বর্ষার পাহাড়ি ঢলের সঙ্গে খাসিয়া জৈন্তিয়া পাহাড় থেকে নেমে আসা সাদা পাথর ধলাই নদীর বুকে মিলে মিশে ভোলাগঞ্জের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *