সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আলী হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত আলী হোসেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্তিংগের গাঁও গ্রামের মৃত আব্দুস ছোবহানের ছেলে। বুধবার (১২ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, ৫ বছর আগে জীবিকার তাগিদে আলী হোসেন সৌদি আরবে যায়। তিন মাস আগে ছুটি কাটিয়ে আবারো সৌদি আরবে যান। সেখানে তিনি ফসলের জমিতে (মাজরা) কাজ করতেন।

বুধবার সন্ধ্যায় ভিসার মেয়াদ বাড়াতে মোটরসাইকেল যোগে কপিলের নিকট যাওয়ার পথে একটি প্রাইভেটকার আলী হোসেনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

আলী হোসেনের আকস্মিক মৃত্যুতে স্ত্রী, ২ ছেলে ২ মেয়েসহ পরিবারের সদস্য ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সাবেক ইউপি সদস্য আব্বাস উদ্দিন সৌদি আরবে আলী হোসেনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *