সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কলেজ ছাত্র রিয়াদ আহমদ (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শনিবার (১৬ জুলাই) রাতে তার মৃত্যু হয়।

জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় জগন্নাথপুরে এ দুর্ঘটনা ঘটে। মৃতের মামা শাহানুর রহমানের ভাষ্যমতে রিয়াদ সেদিন মোটরসাইকেল চালিয়ে রানীগঞ্জ সেতু পাড় হচ্ছিল।

হঠাৎ এক ব্যক্তি তার মোটরসাইকেলের সামনে এসে পড়ায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রিয়াদকে তখন সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

গত শনিবার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আনা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তিনি মারা যান।

রিয়াদ আহমদ উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের আব্দুর কাছের ছেলে। তিনি ইনাতগঞ্জ ডিগ্রি কলেজে স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় রিয়াদের নিজ গ্রামে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *