সিলেটে স্ত্রী খুনের ঘটনায় অভিযুক্ত ‘ঘাতক’ স্বামী বিশ্বজিৎ দেব নাথ (২৬)কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২১ জুলাই ) রাত সাড়ে ৯টায় জাকারিয়া সিটি পার্কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের হয়েছে।’

এর আগে শুক্রবার (২১ জুলাই) বেলা দুইটার দিকে নগরীর শাহপরান মেজরটিলা নাথপাড়া এলাকায় স্বামীর ছুরিকাঘাতে শিমলা রাণী নাথ (২১) খুন হন। শিমলা নগরীর ৩২ নং ওয়ার্ডের নূরপুর এলাকার নিপেন্দ্র নাথের মেয়ে। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। বিশ্বজিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা ও বর্তমানে তিনি মেজরটিলা এলাকার নুরপুর রাস্তার পাশের বিয়ানী হাউসের বসবাস করছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *