সুনামগঞ্জে ২৭ টাকা পাওনা নিয়ে দ্বন্দ্বে হত্যার দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা জজ বিচারক মহিউদ্দিন মুরাদ এই রায় দেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি সুহেল আহমেদ ছইল মিয়া।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন- দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের বুরহানপুর গ্রামের মহিব উল্লা ও তার ছেলে আবুল কালাম।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৪ জুন দিরাইয়ের কলাবাজার এলাকায় আসামি মহিব উল্লা তার আপন মামাতো ভাই আলমগীর মিয়াকে ২৭ টাকা পাওনা নিয়ে মারপিট করে আহত করে। পরে তাকে উদ্ধার করে সিলেট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যায়। পরে আলমগীরের বাবা আব্দুর রাজ্জাক বাদী হয়ে দিরাই থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *