শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর শিল্প এলাকায় মালবাহী ট্রাক উল্টে নিচে চাপা পড়ে এক মহিলা নিহত হয়।

১০ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের সময় অলিপুর শিল্প এলাকার প্রান আর এফ এল গেইট সংলগ্ন স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী একটি ট্রাক উল্টে নিচে চাপা পড়ে প্রান আর এফ এল কোম্পানির হালেমা আক্তার (২৪) নামে এক মহিলা শ্রমিক নিহত হয়।

জানা যায়, ঢাকাগামী মালবাহী ট্রাকটি অলিপুর প্রান আর এফ এল গেইট গেইট সংলগ্ন এলাকায় হঠাৎ করেই রাস্তার উপর উল্টে যাওয়ার পর নিচে চাপা পড়েন মহিলা শ্রমিক এবং ঘটনাস্থলেই নিহত হন। এতে প্রায় ঘন্টাখানিক ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল।

সুত্রে জানা যায়, নিহত মহিলা শ্রমিক হালেমা আক্তার (২৪) এর বাড়ি চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের গোবরখলা গ্রামের মোস্তাফা মিয়ার কন্যা সন্তান।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে। লাশ মর্গে প্রেরণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *