সুনামগঞ্জে ১৪৪ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-০৯। মঙ্গলবার ভোররাতে দোয়ারাবাজার যোগিরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, দোয়ারাবাজার উপজেলার যোগিরগাঁও গ্রামের মৃত আমির আলীর ছেলে সাঈদ (৬১) ও একই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ রাসেল (৩৫)।

র‌্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের মিডিয়া সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ কোম্পানির একটি আভিযানিক দল মঙ্গলবার ভোররাত সুনামগঞ্জের দোয়ারাবাজার থানাধীন যোগিরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ১৪৪ বোতল ভারতীয় মদসহ তাদেরকে আটক করে। আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের-পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসার-আল-আলম জানান, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতা অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার,হত্যা মামলা,সন্ত্রাসী, চাঁদাবাজ,জঙ্গি দমন,অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় তাদেরকে অভিযান চালিয়ে আটক করা হয়।

মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *