শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আবাসিক হল থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রলীগ নেতা । তিনি আজিজুল ইসলাম সীমান্ত। ইংরেজি বিভাগের স্নাতকোত্তর ও শাহপরাণ হলের আবাসিক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের ও ইংরেজি বিভাগের আবাসিক শিক্ষার্থী আজিজুল ইসলাম সীমান্তকে বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য হল থেকে বহিষ্কার করা হলো। সে অন্য কোনো হলেও প্রবেশ করতে পারবে না। এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে।

এরআগে গত ১৬ আগস্ট মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের আবাসিক শিক্ষার্থীকে মারধর করে হল বের করে দেওয়ার অভিযোগ ওঠে আজিজুল ইসলাম সীমান্ত ও তার অনুসারীদের বিরুদ্ধে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *