সুনামগঞ্জের মধ্যনগরে ১৬১ বস্তা ভারতীয় আমদানি নিষিদ্ধ চিনি ও একটি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা জব্দসহ সাত চোরাকারবারিকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ। শুক্রবার (১ সেপ্টেম্বর) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মনাই নদীর জামগড়া খাল থেকে এ চালান আটক করা হয়।

জব্দকৃত চিনির বাজারমূল্য সাত লাখ ২৪ হাজার ৫০০ টাকা। ওই ইঞ্জিনচালিত নৌকায় চিনির বস্তাগুলো আনা হচ্ছিল।

আটককৃত চোরাকারবারিরা হলেন- বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রূপনগর গ্রামের মনফর আলীর ছেলে মো. মুজিবুর রহমান (৪৫), একই গ্রামের আইয়ুব আলীর ছেলে জহুরুল আলম (৪২), রমজান আলীর ছেলে কালু মিয়া (৩৩), আব্দুল আলীর ছেলে আহাদ মিয়া (৫৭), কলতাপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মারুফ মিয়া (২২), ঘিলাগড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন (৩৩) ও লক্ষীপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে মো. মুক্তার হোসেন (৩৪)।

সুনামগঞ্জের মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, গ্রেপ্তারকৃত চোরাকারবারিদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *