মৌলভীবাজারে থেকে সড়ে ৮ লক্ষ টাকা মূল্যমানের জাল নোটসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজার জেলার সদর থানার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে এসব টাকা জব্দ করা হয়, এসময় কারিন্দ্র সরকার (৪৫) নামে একজনকে আটক করা হয়।

 

আটককৃত কারিন্দ্র সরকার হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার বড় উজিরপুর এলাকার মৃত ভানেস্বর সরকারের ছেলে।

 

তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক, জব্দকৃত আলামত মৌলভীবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *