সিলেট মহানগরের চৌহাট্টা এলাকার সরকারি আলিয়া মাদরাসার সামনে ফুটপাত থেকে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কোতোয়ালি থানাধীন শাহজালাল তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী মাহমুদ।

তিনি বলেন- লাশটি অজ্ঞাত এক পুরুষের। বয়স আনুমানিক ৫০। প্রাথমিক ধারণা করা হচ্ছে- এটি স্বাভাবিক মৃত্যু। স্থানীয়রা বলেছেন- ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন অবস্থায় এ এলাকায় ঘুরাফেরা করতেন। লাশটির পরিচয় শনাক্তকরণে কাজ করছে সংশ্লিষ্টরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *