নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইনাতগঞ্জ বাজার থেকে ঝুলন্ত অবস্থায় ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সাকিবা আক্তার তুবা (১৭) এর রাশ উদ্ধার করা হয়েছে। সে জগন্নাথপুর উপজেলার জালালপুর গ্রামের সাহেল মিয়ার মেয়ে।

তুবার পিতা সাহেল মিয়া জানান, গত কয়েক মাস আগে তিনি স্ত্রীসহ ছেলে-মেয়ে নিয়ে তিনি ইনাতগঞ্জ পূর্ব বাজার কলেজ রোডের একটি বাসা ভাড়া বাসা নিয়ে বসবাস করছেন। রবিবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে তিনি ও তার ছেলে বাইরে চলে যান। তার স্ত্রীও বাসায় ছিলেন না। ১১ টার দিকে তার স্ত্রী বাসায় এসে দেখেন ভিতর থেকে দরজা বন্ধ।

অনেক হাক ডাকের পর কোন শব্দ আসছিলনা। পরে তার ছেলে এসে জানালার ফাক দিয়ে দেখেন তুবা গলায় ফাঁস দিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে।

খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়। জগন্নাথপুর থানার এসআই অলক দরজা ভেঙ্গে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *