পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বিরোধী দলগুলো যতই ষড়যন্ত্র করুক না কেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

রবিবার মৌলভীবাজারের জুড়ী উপজেলার কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহাব উদ্দিন বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন অগ্রগতি সাধিত হয়। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণ আবারও বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসাবে।

তিনি আরো বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিবে। এজন্য শিক্ষার্থীদেরকে মনোযোগ সহকারে পড়াশোনা করে নিজদের যোগ্য করে গড়ে তুলতে হবে। বর্তমান সরকার শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করেছে, শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করেছে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে এবং জুড়ী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *