নির্বাচনী প্রক্রিয়ায় বিএনপি স্বস্তিবোধ করে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, বিএনপি তফসিল প্রত্যাখ্যান করবে সেটা আমরা আগেই বলেছি। তারা চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে অবৈধভাবে সরিয়ে ক্ষমতা দখল করতে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে তফসিল উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রা শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। তাদের কথা আমরা শুনবো। তবে নির্বাচন কীভাবে হবে সে বিষয়টি পরিষ্কার করে আইন আছে। বাংলাদেশে আইন অনুযায়ী নির্বাচন হবে।

যুক্তরাষ্ট্রের চিঠি দেওয়ার বিষয়ে মন্ত্রী আরও বলেন, নির্বাচন প্রসঙ্গে বিভিন্ন দেশ আমাদের চিঠি দিতেই পারে, সেই চিঠি আমরা পড়বো এবং দলের শীর্ষ নেতারা চিঠির জবাব দেবেন। তবে নির্বাচন সঠিক সময়ের মধ্যে হবে এতে কোনো সন্দেহ নেই।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাবেক সভাপতি আব্দুল হেকিম, প্রভাষক নূর হোসেন প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *