আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিলো রোববার (১৭ ডিসেম্বর)। এ দিনে সকাল থেকে বিকাল পর্যন্ত সিলেটে ৬ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ ৬ জন মনোনয়ন প্রত্যাহার করেন।

প্রত্যাহারকারীরা হলেন- সিলেট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, এ আসনের জাকের পার্টির প্রার্থী আব্দুল হান্নান, একই দলের সিলেট-২ আসনের প্রার্থী মো. ছায়েদ মিয়া, সিলেট-৪ আসনের আলী আকবর ও সিলেট-৫ আসনের তৃণমুল বিএনপির প্রার্থী কয়সর আহমদ কাওছার এবং সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আলতাফুর রহমান সুহেল।

তফসিল অনুযায়ী, আজ ১৭ ডিসেম্বর ছিলো নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক নিয়ে প্রার্থীরা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচারণা চালাতে পারবেন। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *