সিলেটে দুই ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার যাত্রী বাবা ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন-ডা. তৌহিদুর রশিদ চৌধুরী ও তার ছেলে তানহা চৌধুরী।

সোমবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে নগরের প্রবেশদ্বার হুমায়ন রশিদ চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌহিদুর রশিদ চৌধুরী সিলেটের নর্থইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দু’টি ট্রাক একটি অপরটিকে ওভারটেক করতে গিয়ে সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুছড়ে যায়। এসময় সিএনজি অটোরিকশায় থাকা ডা. তৌহিদুর রশিদ চৌধুরী ও তার ছেলে তানহা চৌধুরী গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক আহত হয়েছেন।

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। দু’টি ট্রাক প্রতিযোগীতা করে ওভারটেক করতে গিয়ে সিএনজি অটোরিকশাকে চাপা দিলে যাত্রী চিকিৎসক ও তার ছেলে মারা গেছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *