গেল বছরের ডিসেম্বরে মাসে ৪৮৩ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬৪১ জন। এর মধ্যে সিলেট বিভাগেই মারা গেছেন ২৪ জন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

সড়ক দুর্ঘটনার তথ্য প্রকাশ সংক্রান্ত এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিআরটিএ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৩ সালে সিলেটসহ সারাদেশে ৫ হাজার ৪৯৫ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ হাজার ২৪ জন। এর মধ্যে শুধু ডিসেম্বরেই ৪৮৩ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬৪১ জন।

বিআরটিএ চেয়ারম্যান জানান, গত ডিসেম্বরে ৪৮৩টি সড়ক দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি নিহত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নিহতের সংখ্যা ৮৮ জন। চট্টগ্রাম বিভাগে নিহতের সংখ্যা ৭৯ জন, রাজশাহী বিভাগে ৬৩ জন, খুলনা বিভাগে ৪৯ জন, বরিশালে ২৮ জন, সিলেটে ২৪ জন, রংপুরে ৫৪ জন, ময়মনসিংহে ৪৮ জন। সবচেয়ে বেশি নিহত হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়, যা শতকরা ২৫ দশমিক ৩৯ শতাংশ।

তিনি জানান, ২০২৩ সালে বিআরটিএ’র রিপোর্ট অনুযায়ী ৫৪৯৫টি সড়ক দুর্ঘটনায় ৫০২৪ জন, বাংলাদেশ পুলিশের রিপোর্ট অনুযায়ী ৫০৯৩ সড়ক দুর্ঘটনায় ৪৪৭৫ জন, রোড সেফটি ফাউন্ডেশনের রিপোর্ট অনুযায়ী ৬৯১১ সড়ক দুর্ঘটনায় ৬৫২৪ জন এবং বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির রিপোর্ট অনুযায়ী ৬২৬১ সড়ক দুর্ঘটনায় ৭৯০২ জন নিহত হয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *