হবিগঞ্জের আজমিরীগঞ্জে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার শিবপাশা ইউনিয়নের হুকুড়া এলাকায় এই  সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৪ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা পাশ্ববর্তী বানিয়াচং উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে, হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল  ও স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ৫ জানুয়ারি শিবপাশার হুকুড়া মহল্লাবাসীর দাবীকৃত জায়গার উপর দিয়ে একই এলাকার রাজবাড়ির মিজাজ আলীর পুত্র রুবেল মিয়া গংরা এক্সোভেটর দিয়ে মাটি ভরাট করে একটি রাস্তা নির্মাণ শুরু করেন। পাশে সরকারি একটি রাস্তা থাকায় হুকুড়া মহল্লাবাসী রাস্তাটি নির্মাণ না করতে রুবেল মিয়াদের স্থানীয় মুরব্বিদের দোহাই দিয়ে বাঁধা দেন। সংসদ নির্বাচনের পর বিষয়টি সালিসের মাধ্যমে নিস্পত্তির কথা ছিলো। গত কয়েকদিন পুর্বে হুকুড়া মহল্লাবাসী একত্রিত হয়ে রুবেল মিয়াকে রাস্তা নির্মাণ না করতে অনুরোধ করলে রুবেল মিয়া গংরা তাতে অসম্মতি জানান৷

এরই জের ধরে শুক্রবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দেড়ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে শিবপাশা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ফজলুর করিম সহ উভয়পক্ষের অন্তত  ৩০ জন আহত হয়৷ খবর পেয়ে পুলিশ ঘঠণাস্থলে গিয়ে টিয়ারসেল নিক্ষেপ করে স্থানীয়দের সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ডালিম আহমেদ বলেন, রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ২৪ রাউন্ড টিয়ারসেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *