হবিগঞ্জের মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম সাক্ষরিত এক অফিস আদেশে প্রশাসনিক কারণে কাশিমনগর পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো: রিপন মিয়া ও মো: আল আমিন কে প্রত্যাহার করে পুলিশ লাইন হবিগঞ্জে সংযুক্ত করার নির্দেশ প্রদান করা হয়।

 

মাধবপুর থানার ওসি মো: রকিবুল ইসলাম খাঁন দুই পুলিশ সদস্যের প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ জানুয়ারি সন্ধ্যায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. রিপন মিয়া ও মো. আল আমিন মনতলা এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবাসায়ীকে আটক করেন। পরে ২০ হাজার টাকা নিয়ে ওই মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেন তারা। এরপর উদ্ধার করা গাঁজা অন্যত্র বিক্রি করে দেন তারা।
বিষয়টি জানাজানি হলে তোলপাড় শুরু হয়। এরপর তাৎক্ষণিক তদন্তে দুই কনস্টেবলের বিরুদ্ধে টাকার বিনময়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া গাঁজা বিক্রির সত্যতা পায় কর্তৃপক্ষ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *