সুনামগঞ্জের তাহিরপুরের টাংগুয়ার হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন জেলেকে আটক করে প্রত্যাককে তিনদিন করে কারাদণ্ডের পাশাপাশি ৫ শত টাকা করে অর্থদন্ড দিয়েছে আদালত।

সোমবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে মাদার ফিসারিজ খ্যাত টাংগুয়ার হাওরে অবৈধভাবে মাছ ধরা দায়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার আসাদুজ্জামান রনি এই আদেশ দেন।

কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন,টাঙ্গুয়ার হাওর সংলগ্ন উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের আবিজ আলীর ছেলে লিটন মিয়া(৪৫), রামসিংহপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে ঝুরুল হক (৩৫) ও পার্শ্ববর্তী হুকুমপুর গ্রামের সুন্নত আলীর ছেলে আইতুল(২০)।

খোঁজ নিয়ে জানাযায়,টাঙ্গুয়ার হাওরের রুপাবুই, লেছুয়ামারা ও চটানিয়া বিলে অবৈধভাবে মৎস্য নিধনের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার হাওরে অভিযান চালিয়ে ৫৬টি চায়না দুয়ারি জাল আটক করে গোলাবাড়ি আনসার ক্যাম্পের সামনে জনসম্মুখে আগুনে পুড়ে ভস্মীভূত করে। এসময় তিনজনকে আটক করে তিন দিনের কারাদণ্ড ও অর্থদন্ড দেন।

এছাড়াও হাওর পাড়ের সংঘবদ্ধ একটি চক্র ও হাওর রক্ষার নামে বিভিন্ন সংঘটনের কিছু লোক জেলেদের কাছ থেকে অর্থ নিয়ে হাওরে মাছ ধরা সুযোগ দেয় আর টাকা না দিলে আটক করে অর্থ আদায় করেছে। এদের বিরোধী কঠোর নজরদারির মধ্যে দিয়ে দমন করার দাবী উঠেছে হাওর পাড়ে কৃষক জেলেরা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার আসাদুজ্জামান রনি জানান,টাঙ্গুয়ার হাওরে মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে হাওরে অবৈধ মৎস্য রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। হাওরে কোন রখম অনিয়মকে ছাড় দেয়া হবেনা কঠোরভাবে দমন করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *