সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্ষণের শিকার এক ভিক্ষুকের (২৬) করা মামলার তিন মাস পর আসামি শামীম মিয়াকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। রোববার বিকেলে গ্রেপ্তারের পর সোমবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার বিকেলে র‍্যাব-১১-এর সহযোগিতায় কুমিল্লা সদরের কান্দিরপাড় এলাকা থেকে শামীম মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের রাজনগর (ভূমিহীন) গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ৩ নভেম্বর বাড়ির পাশে এক মৎস্য খামার পাড়ে কচু আনতে যান ভুক্তভোগী ওই ভিক্ষুক। এ সময় শামীম মিয়া তাঁকে ধর্ষণ করে পালিয়ে যান। পরে ভুক্তভোগীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে স্বজনেরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ নভেম্বর জগন্নাথপুর থানায় শামীম মিয়ার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) অলক দাশ বলেন, ভুক্তভোগী ওই নারী এক মেয়েকে নিয়ে বাবার বাড়িতে থেকে ভিক্ষাবৃত্তি করি আসছিলেন। ঘটনার দিন শামীম তাঁকে একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যান। এরপর থেকে শামীম পলাতক ছিলেন। অনেক চেষ্টার পর র‍্যাবের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *