সিলেট তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলাধীন মোকামপুঞ্জি এলাকায় মোটরসাইকেল ডিআই পিকআপ গাড়ির মূখোমূখি সংর্ঘষে মোটর সাইকেল আরোহী ২ জন নিহত হয়েছেন।

এই ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীর পুত্র ফয়সাল রেজা (২৫), সৈয়দ শিহাব আহমদ (২৪) নিহত হন।

গুরুত্বর আহত হয়েছেন ৩ জন।

৫ মার্চ মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত সৈয়দ শিহাব আহমদ মোকামবাড়ি গ্রামের মো: আলা উদ্দিনের পুত্র।

খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। স্থানীদের সহযোগিতায় আহতের উদ্বার করে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে আসা হয়।

পরে গুরুত্বর আহত ফয়সল ও পাবেল কে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। সিলেটে চিকিৎসাধীন অবস্থায় ফয়সাল রেজা মারা যান এবং জৈন্তাপুর হাসপাতালে নিয়ে আসার পর মারা যান শিহাব আহমদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *