সিলেটের জৈন্তাপুরে পিকআপের ধাক্কায় পাভেল আহমদ নামে আহত আরেক মোটরসাইকেল আরোহী মারা গেছেন।

এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জন। মঙ্গলবার (৫ মার্চ) দিবাগত রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পাভেল উপজেলার মোকামবাড়ী এলাকার আব্দুল হান্নানের ছেলে।

এর আগে এ দুর্ঘটনায় মারা যান মোকামবাড়ী এলাকার আলাউদ্দিনের ছেলে শিহাব উদ্দিন (২২) ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীর ছেলে ফয়সাল রেজা (১৯)। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মোকামপুঞ্জি এলাকার খট খাশিয়ার ছেলে আর্মি খাশিয়া (১৭)।

মঙ্গলবার রাত পৌনে ১০টায় সিলেট-তামাবিল সড়কের জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে ডিআই পিকআপের ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নলজুরীগামী পিকআপ বেপরোয়া গতিতে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে একে একে দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুটি মোটরসাইকেলই দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে ফয়ছল রেজাকে গুরুতর আহতাবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর রাতে চিকিৎসাধীন অবস্থায় পাভেল আহমদেরও মৃত্যু হয়।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ২ মোটরসাইকেলে আরোহী ৬ জন ছিলেন। ঘটনাস্থলে একজন ও সিলেট হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *