নিউইয়র্ক স্টেটে বাংলাদেশিদের নতুন বসতিস্থল বাফেলো-তে গতকাল শনিবার দুপুরে দুর্বৃত্তের গুলিতে ইউসুফ ও বাবুল নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

বাফেলো পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টায় জিনার স্ট্রিটে (ইস্ট ফেরি স্ট্রিট ও বেলি এভিনিউয়ের কর্নারে) একটি বাড়ির সংস্কারের কাজ করছিলেন ওই দুই বাংলাদেশি। সেখানেই গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক বাংলাদেশি নিহত হন। আরেকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

বাফেলো-তে বসবাসরত কম্যুনিটি অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক মতিউর রহমান লিটু আজ রবিবার ভোররাতে টেলিফোনে এ সংবাদদাতাকে জানান, নিহতদের একজন হলেন সিলেটের কানাইঘাট উপজেলার ইউসুফ (৫৮) এবং আরেকজন কুমিল্লার বাবুল (৪৩)। তারা এক বাংলাদেশির বাড়ির সংস্কারের কাজ করার সময় দুর্বৃত্তের গুলিতে মারা গেছেন।
এতে কানাডা সীমান্ত সংলগ্ন বাফেলোতে বসতি স্থাপনকারী অর্ধ লক্ষাধিক প্রবাসীর মধ্যে ভীতির সঞ্চার ঘটেছে। তবে বাফেলো পুলিশ প্রশাসনের পক্ষে সিটি ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমের পক্ষ থেকে পুরো এলাকা ঘেরাও করে রাখা হয়েছে।

কম্যুনিটির নিরাপত্তা নিয়ে কোনো ধরনের সংশয় নেই বলে দাবি করা হয়েছে।

কম্যুনিটি লিডার আবুল বাশার এবং সাংবাদিক মতিউর রহমান লিটু আরো জানান, আমরা রবিবার দুপুরে ৯৯৫ ফিলমোর এভিনিউতে জড়ো হয়ে এ হত্যাকাণ্ডের প্রতিবাদ, দায়ীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাব।

বাফেলোর ‘স্টপ দ্য ভায়োলেন্স কোয়ালিশন’র নির্বাহী পরিচালক মুরে হোলম্যান স্থানীয় গণমাধ্যমে বলেছেন, বাফেলো সিটিতে বসবাসরতরা শান্তিপ্রিয় এবং কখনো কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। এমন অবস্থায় কঠোর পরিশ্রমী কম্যুনিটি হিসেবে পরিচিত বাংলাদেশিরা আক্রান্ত হলেন-এটা খুবই দুঃখের ব্যাপার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *