সুনামগঞ্জের পৌর শহরের নবীনগর এলাকায় পরকীয়ার জেরে দ্বিতীয় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক।
আটক স্বামীর নাম রহমত আলী সে সদর উপজেলার বেরীগাঁও গ্রামের আব্দুল মনাফের ছেলে।

বৃহস্পতিবার সুনামগঞ্জ সদর থানা পুলিশ তাকে আটক করে দুপুরে সংবাদ সম্মেলন করে হত্যাকান্ডে স্বামীর জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করে আসামিকে আদালতে প্রেরণ করে।

পুলিশ জানায়, ১ বছর আগে নিহত সোমা আক্তারের সাথে আসামী রহমত আরীর প্রেমের সম্পর্ক করে বিয়ে হয় এবং এটি আসামীর দ্বিতীয় বিবাহ। বিবাহের ৩/৪ মাস পর থেকেই তাদের পারিবারিক কলহ শুরু হয়। এদিকে সুমা আক্তার পরকীয়ায় জড়ায়। এ ঘটনা জানতে পেরে গতকাল সোমবার রাত সাড়ে ১১ টার দিকে স্ত্রীকে আসামী রহমত বেড়ানোর কথা বলে হালুয়ারঘাট নদীর পাড়ে নিয়ে লোহার রড ও ধারালো ছুরি দিয়ে তাকে হত্যার করে। ঘটনার খবর পেয়ে আজ ভোর রাতে পুলিশ তাকে আটক করে।

সংবাদ সম্মেলনে সুনামগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার রাজন চন্দ জানান রাতভর অভিযান করে আসামিকে আটক করা হয়েছে প্রাথমিকভাবে নিজের স্ত্রীকে হত্যার বিষয়টি সে স্বীকার করেছে। তাকে আদালত পাঠানো হয়েছে। এবং একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *