সিলেট সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচনে অধ্যক্ষ সুজাত আলী রফিক বিপুল ভোটে জয়লাভ করার তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান
ড. এ, কে, আব্দুল মোমেন এমপি।
বুধবার (০৮ মে) গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় ড. মোমেন বলেন, অধ্যক্ষ সুজাত আলী রফিকের নেতৃত্বে সিলেট সদর উপজেলাবাসী তাদের লক্ষ্য পূরণে সফল হবেন।

সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক কাপ-পিরিচ প্রতীক নিয়ে জয়ী হয়েছেন। সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬২ টি ভোট কেন্দ্রে তিনি পেয়েছেন ২৩ হাজার ২৬৭ ভোট। তার নিকতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের আওয়ামী লীগ নেতা মো. সামসুল ইসলাম পেয়েছেন ১৩ হাজার ৮৬৩ ভোট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *