সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূইয়া ও একই গ্রামের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইদুর রহমানের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ সংঘটিত হয়েছে।

শুক্রবার ৭ জুন বিকেলের দিকে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতীয়াপাড়া গ্রামের নতুনবাজার সংলগ্ন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলের দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নতুন বাজারে দুই গ্রুপের কর্মী সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোক সংঘর্ষে লিপ্ত হয়।এসময় সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান ও তার ছেলে ঝিনুক ও আব্দুর রাজ্জাক ভূইয়ার নাতি আব্দুল বাছিদ ও উজ্জল মিয়া সহ দুই পক্ষের বেশকিছু লোকজন আহত হয়।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমরান হোসেন সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে বলেন,দুই গ্রুপের কর্মী সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ সংঘটিত হয়েছে। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *