সিলেট নগরীর মেজরটিলায় ভূমি ধসে একই পরিবারের নারী ও শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে সকাল ৬টার দিকে সিলেট নগরীর মেজরটিলা চামেলীবাগ এলাকায় ধসের ঘটনা ঘটে।

এই তিনজন হলেন- চামেলীবাগ এলাকার আগা করিম উদ্দিন (৩৪), তার স্ত্রী শাম্মী আক্তার (২৬) ও দুই বছরের শিশু তানিম।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, চামেলীভাগ এলাকায় টিলাধসে একই পরিবারের ছয়জন মাটিচাপা পড়েন। তাদের মধ্যে এক ভাই, তার স্ত্রী এবং মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অপর ভাই ও তার স্ত্রী-সন্তানকে দুপুরের দিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *