সিলেটের বিশ্বনাথের লামাকাজীতে সুনামগঞ্জ-সিলেট হাইওয়ে রোডে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দু্ইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আশংকাজনক লেগুনা চালকের।

বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে ৬টায় উপজেলার লামাকাজী ইউনিয়নের সিরাজপুর কাজীবাড়ীর পশ্চিমে সাহেবনগর পয়েন্ট সংলগ্ন পূর্বে সুনামগঞ্জ গামী শ্যামলীর সাথে মাছবাহি লেগুনার মুখামুখি সংর্ঘষে ওই দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহতরা হলেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাইকাপন গ্রামের বদরুল আলমের ছেলে শিব্বির আহমেদ (৪২) ও একই গ্রামের কওছর আলমের ছেলে শাহিন মিয়া (২৮)।

লেগুনা চালক নাইম (১৮) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলি গ্রামের মইনুল হকের ছেলে।

চালক নাইম আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টায় দিকে বিশ্বনাথ উপজেলার সিরাজপুর কাজীবাড়ীর পশ্চিমে সাহেবনগর পয়েন্ট সংলগ্ন পূর্বে সিলেট-সুনামগঞ্জ হাইওয়ে রোডে সিলেটগামী নাম্বার বিহীন লেগুনার সাথে সুনামগঞ্জগামী শ্যামলী পরিবহণ বাসের (ঢাকা-মেট্রো-ব-১৫-২৬৪৭) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্হলে লেগুনায় থাকা দুই যাত্রী নিহত হন।

দূর্ঘটনার সত্যতা ও দুইজনের মৃত্যু নিশ্চিত করে বিশ্বনাথ থানা এসআই অমিত সিংহ বলেন, জয়কলস হাইওয়ে পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *