সিলেট-ঢাকা মহাসড়কের সুতাং এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মিতু আক্তার (২৫) নামে এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন।
মিতু আক্তার মাধবপুর উপজেলার বাখরনগর এলাকার স্বপন মিয়ার স্ত্রী। তিনি হবিগঞ্জ থেকে ডাক্তার দেখিয়ে বাড়ী ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন। এ ঘটনায় নিহতের সন্তানসহ আরো ৪ যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত ৩ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- অটোরিকশা এবং পিকআপকে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *