সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘প্রার্থনা ও গণমিছিল’ কর্মসূচিতে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলের ওই সংঘর্ষে শফিক আলী (১২) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়। পরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে শিশু শফিক মারা যায়নি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

শুক্রবার বিকালে আখালিয়া এলাকার মাউন্ড এডোরা হাসপাতালের সামনে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ শুরু হলে আহত হয় শফিক আলী। তার মাথা ও হাতের বাহুতে গুলি লাগে। পুলিশ তাকে উদ্ধার করে নিকটস্থ মাউন্ড এডোরা হাসপাতালে ভর্তি করে।

মহানগর পুলিশের গণমাধ্যম শাখা জানিয়েছে, শফিক আলী মারা যায়নি। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শিশুটির সুস্থ থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। শফিক সিলেটের ছাতক উপজেলার ছনবাড়ি এলাকার আমির আলীর ছেলে ও শাবিপ্রবি পার্শ্ববর্তী বড়গুল এলাকার বাসিন্দা।

উল্লেখ্য, গুলিবিদ্ধ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশু শফিক আলীর মৃত্যুর খবর প্রচার করেন অনেকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *