টানা ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদীর প্রতিরক্ষা বাঁধের কমলগঞ্জ পৌরসভা, রহিমপুর, কমলগঞ্জ সদর ইউনিয়ন, আদমপুর ও মুন্সীবাজার ইউনিয়নের প্রায়ই ১০টি স্থান অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পানি বাড়তে থাকলে এসব স্থান দিয়ে যেকোনো সময় বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার আশঙ্কা করা হচ্ছে।

সাবেক ১৮ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও ২৩ এমপির দুর্নীতির অনুসন্ধান শুরুসাবেক ১৮ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও ২৩ এমপির দুর্নীতির অনুসন্ধান শুরু
এদিকে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কমলগঞ্জ-আদমপুর আঞ্চলিক সড়কের ঘোড়ামারা ও ভানুবিল এলাকা পানিতে তলিয়ে গেছে। এছাড়া কমলগঞ্জ পৌরসভার খুশালপুর, শ্রীনাথপুর, আলীনগর ইউনিয়নের যুগীবিল, মঙ্গলপুর, বারামপুর, জালালীয়া, কমলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও, বনগাঁও, চৈতন্যগঞ্জ সহ প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢলের পানিতে চারিদিক থৈথৈ করছে। বানের জলে বিভিন্ন গ্রামে পুকুর ও ফিসারির মাছ ভেসে গেছে। পানিতে তলিয়ে গেছে ফসলী জমি।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কমলগঞ্জের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী সাকিব আহমেদ বলেন, ‘ধলাই নদীর পানি দুপুর ১২টায় বিপদসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর কয়েকটি বাঁধ ঝুঁকিতে রয়েছে, তাই বৃষ্টি অব্যাহত থাকলে পানি বেড়ে বন্যার শঙ্কা রয়েছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *