সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ-বিজিবি এবং সন্ত্রাসীদের গুলিতে নিহত গৌছ উদ্দিন হত্যা মামলার ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার (২৩আগস্ট) এই হত্যা মামলাটি গৌছ উদ্দিনের ভাতিজা রেজাউল করিম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলা নং-০৮/১৩৬, ২৩/০৮/২০২৪ ইং।

এ মামলার এজহাতে সাবেক সংসদ সদস‌্য নুরুল ইসলাম না‌হিদকে প্রধান আসামী করে সাবেক চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, সাবেক মেয়র আমিনুল ইসলাম রাবেল সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের ১৩৪জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। এছাড়া আরো অজ্ঞাত ২০০/২৫০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে মামলাটি দুই তিন আগে থানায় রেকর্ড হলেও গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের সাংবাদিকদের কাছে স্বীকার করেননি। তিনি শনিবার বিকেল ৫টা ৫০মিনিটেও সাংবাদিকদের জানান, তিনি থানায় একটি এজহার পেয়েছেন তবে মামলা রেকর্ড হয়নি প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে মামলার বিষয়ে শনিবার নিহত গৌছ উদ্দিনের ভাই আবুল কালাম সাংবাদিকদের জানান, আমার ভাতিজা রেজাউল করিমের স্বাক্ষর জাল করে কে বা কারা গোলাপগঞ্জ মডেল থানায় এই মামলাটি দায়ের করেছেন। আমরা ভাতিজা এই মামলাটি দায়ের করেনি। সে থানায়ও মামলা দায়েরের সময় যায়নি। আমরা কোন নিরপরাধ মানুষকে মামলা দিয়ে হয়রানি করতে চাইনা আমরা প্রকৃত আসামীদের শাস্তি চাই।

তিনি আরো বলেন, আমার ভাতিজা ছোট মানুষ। সে হত্যা মামলা কিভাবে চালাবে। আমার ভাতিজা রেজাউল করিম এই মামলাটি প্রত্যাহারের জন্য আদলতে আবেদন করবে বলেও জানান তিনি।

জাল স্বাক্ষরে মামলা দায়েররে ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো: মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, বাদী অভিযোগের এজহার দায়েরের সময় থানায় উপস্থিত হয়নি তবে বাদীর আইডি কার্ডের স্বাক্ষর দেখে এটা যে বাদীর স্বাক্ষর তা নিশ্চিত হয়েছি।

উল্লেখ‌্য, হাসিনা সরকার পতনের আগের দিন (৪ আগস্ট) গোলাপগঞ্জ উপজেলা জুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ-বিজিবি এবং সন্ত্রাসীদের গুলিতে ঘোষগাও গ্রামের মৃত মোবারক আলীর ছেলে গৌছ উদ্দিন সহ ৬জন নিহত হন। এছাড়াও সিলেটে পুলিশেত গুলিতে গোলাপগঞ্জের আরেকজন নিহত হন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *