নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখায়,
সামাজিক কাজে একের পর এক দৃষ্টান্ত স্থাপনকারী সংগঠন “বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে” বড়লেখা উপজেলার প্রত্যন্ত অঞ্চল দশঘরি গ্রামের নির্মাণাধীন দশঘরি জামে মসজিদে একলক্ষ টাকার আর্থিক অনুদান দিয়েছে।
১৭ জানুয়ারি,রোজ বুধবার বিকাল ৪ঃ০০ ঘটিকার সময় মসজিদ পরিচালনা কমিটির নিকট বড়লেখা ফাউন্ডেশন ইউ.কের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম অন্যান্য অতিথিদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক হস্তান্তর করেন।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শায়েস্তা মিয়ার সভাপতিত্বে ও বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র প্রজেক্ট কো-অর্ডিনেটর শামীম আহমেদ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং সুজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা ফাউন্ডেশন ইউ.কের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম,ফাউন্ডেশন এর দাতা সদস্য আকরাম আলী রাজা,বিশিষ্ট সমাজসেবক আব্দুল আহাদ,যুক্তরাজ্য প্রবাসী ও মসজিদ পুণঃনির্মাণের অন্যতম উদ্যোক্তা ফজলুর রহমান,সাবেক ইউপি সদস্য খিজির মিয়া,বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র সহকারী প্রজেক্ট কো-অর্ডিনেটর করিম মাহমুদ,মসজিদ পরিচালনা কমিটির সম্পাদক নেপুর মিয়া,তরুন সমাজকর্মী ওমর উদ্দিন প্রমূখ।
