সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় বেড়াতে গিয়ে টাকা নিয়ে দ্বন্দ্বে বন্ধুর পাথরের আঘাতে আরেক বন্ধু নিহত হয়েছে। এ সময় আটক করা হয়েছে ওই বন্ধুকে।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর সংলগ্ন সীমান্তবর্তী কমলাছড়ায় এ ঘটনা ঘটে। নিহতের নাম বাপ্পি বলে জানা গেছে।

আটক তাজ উদ্দিন সুনামগঞ্জের তাহিরপুরের বলাইকান্দী গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাপ্পি ও তাজ উদ্দিন শুক্রবার সাদাপাথর এলাকায় বেড়াতে যান। সেখান থেকে তারা সীমান্তবর্তী কমলাছড়ায় যায়। সেখানে গিয়ে টাকা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় তাজ উদ্দিন পাথর দিয়ে বাপ্পির মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে সে নিজেই স্থানীয় বিজিবি ক্যাম্পে গিয়ে হত্যার বিষয়ে জানায়।

এ সময় আরও জানা যায়, এর আগে তারা এক সপ্তাহ শাহ জালালের মাজারে ছিল। সেখান থেকে এসেছিল সাদাপাথর। বাপ্পির পরিচয় পাওয়া না গেলেও হত্যাকারী তাজ উদ্দিনের পরিচয় পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি বদিউজ্জামান। তিনি বলেন, সাদা পাথরে ঘুরতে গিয়ে টাকা নিয়ে দুই বন্ধুর কথা কাটাকাটির জেরে পাথর দিয়ে বাপ্পির মাথায় আঘাত করলে তার মৃত্যু হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাজ উদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে। মরদেহ পুলিশ উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে গেছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *