র‌্যাব-৯ ও সেনাবাহিনীর ৩৩ বীরের যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল, গাঁজা, দেশীয় অস্ত্র ও দেশি-বিদেশি মুদ্রাসহ একেই পরিবারের ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ বীরের একটি আভিযানিক দল বুধবার (১০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের বিষ্ণুপুরে যৌথ অভিযান পরিচালনা করে ১২৬০ বোতল ফেনসিডিল, ৬০০ গ্রাম গাঁজা, দেশীয় অস্ত্র ও বাংলাদেশি ৯৯,১০০ টাকা , ভারতীয় ২,২৯০ রুপি ও ৩০ কাতারিয়ান রিয়ালসহ একেই পরিবারের ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন-মোছা. রুবি আলমগীর ভূঁইয়া, স্বামী- আলমগীর ভূঁইয়া, সানি ভূঁইয়া, পিতা- আলমগীর ভূঁইয়া, সামি ভূঁইয়া, পিতা- আলমগীর ভূঁইয়া এবং সিয়াম ভূঁইয়া, পিতা- আলমগীর ভূঁইয়া, উভয়দের বাড়ি বিষ্ণুপুর, বিজয়নগর।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ও অস্ত্র্র আইন ১৮৭৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। আসামি ও জব্দকৃত আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েদা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *