ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আট শিক্ষার্থী। ইতোমধ্যে একাধিক দেশে তারা অধ্যয়ন শুরু করেছেন।

স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- রুপক দাশ, মো. মোস্তাক আহমেদ, মো. আবদুস সামাদ, মো. মুহিবুর রহমান, নাজিফা তাসনিম, আহসান আজিজ ঈশান, খোন্দকার ইত্তেহাদুল ইসলাম (শান্ত) ও ইউরিদা লিয়ানা।

জানা গেছে, রুপক দাশ শাবিপ্রবির আর্কিটেকচার বিভাগের ২০০৭-০৮ সেশনের শিক্ষার্থী। তিনি আর্কিটেকচারাল অ্যান্ড আরবান কনটেমপোরারি হেরিটেজ প্রোগ্রামে স্কলারশিপ পেয়েছেন। রুপক বর্তমানে শাবিপ্রবির আর্কিটেকচার বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন এবং শিক্ষাছুটি নিয়ে ওই প্রোগ্রামে অধ্যয়নরত আছেন।

মো. মোস্তাক আহমেদ রসায়ন বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। তিনি কেমিক্যাল ইনোভেশন অ্যান্ড রেগুলেশন প্রোগ্রামে স্কলারশিপ পেয়েছেন।

মো. আবদুস সামাদ বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। এছাড়া তিনি শাবিপ্রবিতে ইনফরমেশন টেকনোলজিতে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স ফর গ্রিন ডিল প্রোগ্রামে স্কলারশিপ পেয়েছেন সামাদ।

মো. মুহিবুর রহমান জেনেটিক ইঞ্জিনিয়ার অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। তিনি ইউরোপিয়ান মাস্টার অব সায়েন্স ইন স্কিন হেলথ অ্যান্ড কেয়ার (ইমোশন) প্রোগ্রামে স্কলারশিপ পেয়েছেন।

নাজিফা তাসনিম বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। তিনি ইন্টারন্যাশনাল মাস্টার্স ইন সয়েলস অ্যান্ড গ্লোবাল চেঞ্জ প্রোগ্রামে স্কলারশিপ পেয়েছেন।

আহসান আজিজ ঈশান সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। শাবিপ্রবির সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিভাগ থেকে তিনিই প্রথম এ স্কলারশিপ পেয়েছেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স ফর গ্রিন ডিল প্রোগ্রামে স্কলারশিপ পেয়েছেন ঈশান।

খোন্দকার ইত্তেহাদুল ইসলাম (শান্ত) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (এলসিটি) প্রোগ্রামে স্কলারশিপ পেয়েছেন।

ইউরিদা লিয়ানা সমুদ্রবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। শাবিপ্রবির সমুদ্র বিজ্ঞান বিভাগ থেকে তিনিই প্রথম এ স্কলারশিপ পেয়েছেন। ইন্টারন্যাশনাল মাস্টার অব সায়েন্স ইন মেরিন বায়োলজিক্যাল রিসোর্সেস প্রোগ্রামে স্কলারশিপ পেয়েছেন লিয়ানা।

স্কলারশিপপ্রাপ্তদের স্বাগত জানিয়ে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, এটা খুবই আনন্দের খবর। সুস্থ ও সবল থেকে তারা গবেষণা ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাক। তাদের জন্য শুভ কামনা রইল। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও তাদের অনুসরণ করে ভালো জায়গায় নিজেদের অবস্থান তৈরি করে বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনুক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *