বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী শেখ হৃদয়ের দায়ের করা মামলার আসামী পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন এ্যানিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে দক্ষিণ বড়চর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামী এ্যানি আনোয়ার হোসেনে পুত্র।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ আসামী গ্রেফাতারের বিষয়টি নিশ্চিত করে বলেন- আসামি পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তাকে যথাসময়ে পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর ছাত্র আন্দোলনের কর্মী দ্বাদশ শ্রেণির ছাত্র আতাউর রহমান হৃদয় ওরফে শেখ হৃদয় বাদি হয়ে শায়েস্তাগঞ্জ থানায় ১১৬ জনকে আসামী করে একটি মামলাটি দায়ের করেন। এর আগে গত ৪ আগষ্ট বিকেল ৩ টায় শায়েস্তাগঞ্জের রেলওয়ে পার্কিং এলাকায় বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের কর্মসূচি পালন করতে ছাত্র-জনতা একত্রিত হন। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হামলায় শেখ হৃদয় আহত হন। মারাত্মক আঘাত পান বাম চোখে আঘাতের কারনে তার চোখটি নষ্ট হয়ে গেছে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *