সিলেট নগরের সাগরদিঘীরপাড়ে দুর্বৃত্তদের ছুরকাঘাতে শাওন আহমদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন শাওন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। এরপর রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাওন আহমদ নগরের সুবিদবাজার বনকলা পাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাওন গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ সূত্র জানায়, শাওন তার সহপাটিদের হামলা আহত হয়ে মৃত্যু বরণ করেন। এ ঘটনায় কাউকে সনাক্ত কিংবা আটক করতে পারেনি পুলিশ।

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, রাত ৮টার দিকে শাওনকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। আশঙ্কাজনক হওয়াতে তাকে আইসিইউতে রাখা হয়। এরপর রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *