নবীগঞ্জের ইনাতগঞ্জে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে একজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। হাসপাতালে নেয়ার পর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সোহান আহমদ (২৩)। নিহত সোহান গত এক মাস পূর্বে সৌদি আরব থেকে দেশে আসেন। তিন দিন আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। হাতে মেহেদী দাগ মুছে যাওয়ার আগেই চলে যেথে হল না ফেরার দেশে। তার মৃত্যুর খবরে নববধূ সহ পরিবারে চলছে মাতম। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহত সোহান উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সিরাজ মিয়া পুত্র।

গতকাল সোমবার সন্ধা সারে ৬টার দিকে ইনাতগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, সোহানের চাচাতো দু ভাই সৌদি আরব প্রবাসী নুর আলমের পুত্র মোসাদ্দেক আলম(২৪) ও আবু সায়েদের পুত্র শহীদুল্লা (২৫), দিঘীরপার কোনার বাড়ি গ্রামের আজির মিয়া(৪৫)। সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন মোসাদ্দেকের অবস্থা সংকটাপন্ন।

স্থানীয়রা জানান, ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের পুত্র নুরকাছ ও তার সহযোগীদের সাথে নিহত সোহানের তুচ্চ বিষয় নিয়ে বাকবিতণ্ডা ও মারামারি হয়। এক পর্যায়ে সোহান মারামারিতে টিকে থাকতে না পেরে দৌড়ে পালানোর চেষ্টা করলে নুরকাছ ও তার সহযোগীরা সোহানকে ইনাতগঞ্জ বাজারের গলিতে ফেলে প্রকাশ্যো দাড়ালো ছুরি দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন অংশ ক্ষত বিক্ষত করে। সোহানকে বাঁচাতে অপর দুজন এগিয়ে আসলে তাদেরকে ছুরিকাত করা হয়।

গুরুতর আহত সোহান ও মোসাদ্দেককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে ভর্তি হওয়ার আধা ঘন্টা পর রাত সাড়ে ৭টার সময় সোহানের মৃত্যু হয়। মোসাদ্দেকের অবস্থা আশংকাজনক। অপর আহত শহীদুল্লাহ্ ও আজির উদ্দিনকে স্থানীয়বাবে চিকিৎসা দেয়া হয়েছে।

নবীগঞ্জ থানার কামাল হোসেন পিপিএম জানান, তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *