মৌলভীবাজারের কমলগঞ্জে চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়া শিশুকে বাঁচাতে সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে প্রাণ গেল দুই কলেজছাত্রের। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বুধবার (৬ নভেম্বর) সকাল ১০টায় ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শ্রীমঙ্গলের পূর্ব মাইজদী এলাকার কাশেম মিয়ার ছেলে সায়েম মিয়া (১৮) ও শ্রীমঙ্গলের বাসিন্দা অমিত সূত্রধর (১৮)। তারা দুইজনই কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের শিক্ষার্থী। আহত বাকি দুইজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ আসার পথে ভানুগাছ বটতলা এলাকায় সিএনজি অটোরিকশা থেকে এক শিশু সিটকে রাস্তায় পড়ে যায়। এসময় শিশুকে রক্ষা করতে গিয়ে সিএনজি অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন সায়েম মিয়া (১৮), অমিত সূত্রধর (১৮), জান্নাতুল (১১) ও শওকত দেব (১৭)। পরে তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক সায়েম মিয়াকে মৃত ঘোষণা করেন। এছাড়াও গুরুতর অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পর অমিত সূত্রধরও মারা যান।

কমলগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ইফতেখার হোসেন সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *