একের পর এক ব’ন্যায় বিপর্যস্ত সিলেট। চলতি বছরে ইতোমধ্যে তিন দফা ব’ন্যা হয়ে গেছে। এবার চলতি আগস্ট মাসে আরেক দফা ব’ন্যার শ’ঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।

তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই ব’ন্যা দীর্ঘমেয়াদি হবে না। স্বল্প থেকে মধ্যমেয়াদি ব’ন্যা হতে পারে।

অধিদপ্তরের ‘আগস্ট মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস’-এ বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক বা দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল (সিলেট অঞ্চল) এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে মৌসুমি ভা’রী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে কিছু স্থানে ‘স্বল্প থেকে মধ্যমেয়াদি’ ব’ন্যার সৃষ্টি হতে পারে।

এদিকে, দেশে জুলাই মাসে গড় বৃষ্টির পরিমাণ ছিল কম। আবহাওয়াবিদরা একে ‘অস্বাভাবিক’ বলেছেন। চলতি মাসেও বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সিলেট অঞ্চলে হতে পারে দেশের সবচেয়ে বেশি বৃষ্টি।

এ ছাড়া চলতি মাসে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার শ’ঙ্কাও রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *